Posts

মোবাইলে নেটওয়ার্ক সমস্যা? কীভাবে করবেন সিম কার্ড পরিস্কার জানুন

Image
   মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হলে সবার প্রথমে সিম কার্ড পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। তবে সিম কার্ড নোংরা হওয়া ছাড়াও একাধিক কারণ থাকে নেটওয়ার্ক কানেক্টিভিটি সমস্যার। যদি আপনিও স্লো নেটওয়ার্ক বা মোবাইল ইন্টারনেট স্পিড কম হওয়ার সমস্যায় ভুগছেন তবে সবার প্রথম সিম কার্ড পরিষ্কার করে ফেলুন। আসুন জেনে  নিন কিভাবে করবেন-  প্রথমে স্মার্টফোন বন্ধ করুন- সিম কার্ড পরিষ্কার করতে হলে প্রথমে মোবাইলের পাওয়ার বাটন প্রেস করে 10 সেকেন্ড হোল্ড করুন। ফোনে যদি চারজার কানেক্ট করা থাকে তবে তা খুলে ফেলুন। সিম কার্ড বের করুন- ফোনের বাঁ দিকে সিম কার্ডের ট্রে থাকে , পিন ব্যবহার করে ট্রে খুলে সিম বের করে নিন। অনেক ফোনেই ই সিম ব্যবহার করা হয়। ভার্চুয়াল সিম কার্ড কানেক্টেড থাকে। আবার কিছু কিছু ফোনের ব্যাটারির নীচে সিম কার্ড থাকে। ফোনের ব্যাক কভার ওপেন করে, ব্যাটারি খুলে সিম কার্ড বের করে নিন। কীভাবে সিম কার্ড পরিস্কার করবেন- সিম কার্ড ফোন থেকে বেরিয়ে এলে তা পরিস্কার করুন। এখানে মোটামুটি ছয়টি উপায় সিম কার্ড পরিস্কার করার কথা বলা হয়েছে- রাবিং অ্যালকোহল-  প্রথমে অ্যালকো...

পিরিয়ড ছবিতে শাশ্বত

Image
  করোনার পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসতেই নির্মাতারা ছবির শুটিং শুরু করে দিয়েছেন। পরিচালক অরুণ রায়ের আগামী ছবি ‘৮/১২’ জুলাই মাসের শেষেই ফ্লোরে যাবে। বিনয়-বাদল-দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযানকে কেন্দ্র করেই এই পিরিয়ড ছবি। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর সেই দুঃসাহসিক অভিযানের ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতেই ছবির নাম ‘৮/১২’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বিনয়-বাদল-দীনেশকে যিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন, সেই স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষের চরিত্রে দেখা যাবে শাশ্বতকে। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হয়েছে খরাজ মুখোপাধ্যায়কে। শাশ্বত এর আগে অরুণ পরিচালিত ‘হীরালাল’ এবং ‘চোলাই’-এ অভিনয় করেছেন। ছবিতে বিনয় বসুর চরিত্রটি করছেন কিঞ্জল নন্দ, বাদল গুপ্তর ভূমিকায় অর্ণ মুখোপাধ্যায়, দীনেশ গুপ্তর চরিত্রে দেখা যাবে সুমন বসুকে। ছবির প্রি-প্রোডাকশন মোটামুটি সারা। পরিচালক বলছিলেন, ‘‘আমি সব সময়ে ওয়ার্কশপ করে কাজ করি। তবে এখন যা পরিস্থিতি তাতে সব অভিনেতাকে একত্র করে কিছু করা সম্ভব ছিল না। সবটাই হয়েছে জ়ুম মিটিংয়ে।’’ অরুণের ‘এগারো’, ‘হীরালাল’ ছিল পিরিয়ড ফিল্ম, তাই ইত...

শান্তনু কেন্দ্রীয় মন্ত্রী, খবর আসতেই আনন্দে মাতলেন মতুয়ারা

Image
 কেন্দ্রীয় মন্ত্রী হলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আনন্দে মাতলেন মতুয়ারা।    শান্তনু দিল্লি যাওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয় তা হলে কি তিনি এ বার মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন? বুধবার সকাল থেকেই মতুয়াদের নজর ছিল এই ঘটনার দিকে। শান্তনু কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন এই খবরটা আসামাত্রই উল্লাসে ফেটে পড়েন তাঁরা। রীতিমতো ঢাক, ঢোল, কাঁসর বাজিয়ে পুজো করা হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। মনোজ মণ্ডল নামে এক ভক্ত বলেন, “আমরা সকালেই খবর পেয়েছি যে শ্রী শান্তনু ঠাকুর মন্ত্রী হচ্ছেন। এই খবর পেয়ে আমরা খুব খুশি। সবাই আনন্দে মেতেছেন।” কেউ মন্ত্রী হলে তাঁদের কাছ থেকে উন্নয়নের আাশা থাকে। শান্তনু ঠাকুর মন্ত্রী হলেও মতুয়া সম্প্রদায়ের উন্নতি হবে বলেও বিশ্বাস মনোজের। শান্তনু মন্ত্রী হচ্ছেন এটাই মতুয়াদের কাছে বড় প্রাপ্তি বলেই দাবি মনোজের। সিএএ প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “এটা কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। তাঁরা ঠিক সময়মতো এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।” তবে শান্তনু ঠাকুরের আরও আগে মন্ত্রিত্ব পাওয়া উচিত ছিল বলেই মত তাঁর। মোদীর মন্ত্রিসভার রদবদল...

ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল ডেল্টা প্লাস রূপ

Image
ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল করোনার ডেল্টা প্লাস রূপ। উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রথম ডেল্টা প্লাসের হদিশ মিলল।   রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নুমনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা রূপেরও হদিশ মিলেছে বলে ত্রিপুরার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। শুক্রবারই উত্তরপ্রদেশে দু’জনের দেহে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশের ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্নাটক এবং হরিয়ানা। এই তালিকায় এ বার নতুন সংযোজন ত্রিপুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনার এই রূপকে ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে। ত্রিপুরায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে ৫৭৪ জনের।  

বাসের মধ্যে গলাই দরি দিলেন বাস চালক

Image
দীর্ঘ দিন লক ডাউন কারনে বাসে এর সঙ্গে জড়িত কর্মীরা আজ কর্মহীন। সরকার ও বাস মালিক এর মধ্যে এখন কোন মীমাসায় আসতে পারেনি।  দীর্ঘদিন কর্মহীন বাসের কমী রা সংসার চালাতে হই খুব কষ্ট করে চলতে হইছে। 37 নঃ রুট এর বাসচালক গলায় দরি দিলেন 

‘প্রধানমন্ত্রী না হয়ে সাধারণ মানুষ হয়ে থাকতে চাই’, প্রস্তাব ফিরিয়ে দিলেন সোনু

Image
সারা দেশের অগুনতি মানুষ তাকিয়ে রয়েছেন সোনু সুদের দিকে। কোভিডের প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ের সময়েও একই ভাবে মানুষের প্রাণ বাঁচানোর অক্লান্ত চেষ্টা তাঁর। দেশের অক্সিজেনের ঘাটতি মেটাতে সম্প্রতি ফ্রান্স থেকে ৪টি অক্সিজেন প্ল্যান্ট আনছেন অভিনেতা। গোটা দেশের মানুষ সোনুর প্রশংসায় পঞ্চমুখ। সেই তালিকায় রয়েছেন তারকারাও। সম্প্রতি রাখি সবন্ত নতুন প্রস্তাব রাখলেন সোনুর সামনে। রাখির ইচ্ছা, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি নির্বাচন লড়ুন।   সম্প্রতি একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। যেখানে রাখির প্রস্তাবে সোনু তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছেন। সোনুর বাড়ির নীচে সাংবাদিকদের ভিড়। সকলকে ঠান্ডা সরবত দিচ্ছেন অভিনেতা। বিভিন্ন প্রশ্ন রাখা হচ্ছে তাঁর সামনে। যার মধ্যে অন্যতম প্রশ্ন ছিল, তিনি কি আদৌ প্রধানমন্ত্রী হতে চান? সম্প্রতি একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। যেখানে রাখির প্রস্তাবে সোনু তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছেন। সোনুর বাড়ির নীচে সাংবাদিকদের ভিড়। সকলকে ঠান্ডা সরবত দিচ্ছেন অভিনেতা। বিভিন্ন প্রশ্ন রাখা হচ্ছে তাঁর সামনে। যার মধ্যে অন্যতম প্রশ্ন ছিল, তিনি কি আদৌ প্রধানমন্ত্রী ...

বিশেষ ‘কর্মী ট্রেনে’ পুলিশকে যাতায়াতের আর্জি জানিয়ে চিঠি

Image
  সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে শহর ও শহরতলির লোকাল ট্রেন। বাসও চলছে খুব কম। এর ফলে কলকাতায় ডিউটিতে আসতে মুশকিলে পড়েছেন দূর-দূরান্তের বিভিন্ন জেলায় থাকা কলকাতা পুলিশের কর্মী থেকে সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডেরা। অনেকে ডিউটিতে আসা বন্ধও করে দিয়েছেন। সমস্যার সমাধানে তাঁদের ‘স্টাফ স্পেশ্যাল ট্রেনে’ উঠতে দেওয়ার জন্য রেলকে এ বার চিঠি দিল লালবাজার।   পুলিশ সূত্রের খবর, সোমবার এই আবেদন জানিয়ে শিয়ালদহ এবং হাওড়ার দুই ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে চিঠি লিখেছেন কলকাতা পুলিশের বিশেষ কমিশনার দেবাশিস রায়। চিঠিতে তিনি বলেছেন, পুলিশকর্মীরা সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। বহু পুলিশকর্মী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। তাই তাঁদের পরিচয়পত্র দেখিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া হোক। এর আগে স্বাস্থ্যকর্মীদের ওই বিশেষ ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়ার জন্য রেলকে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। লালবাজার সূত্রের খবর, রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সেখানেই আপাতত ১৪ দিনের জন্য হাওড়া এবং শিয়াল...