COVID-19 হানায় স্থগিত হয়ে গেল এই মরসুমের IPL 2021
নিজস্ব প্রতিবেদন: করোনার (COVID-19) ধাক্কায় আইপিএল আপাতত স্থগিত হয়ে গেল। এমনটাই খবর এই মুহূর্তে। কোভিড (COVID-19) ধাক্কায় রীতিমতো দুলছিল আইপিএল। অবশেষে করোনার থাবাতেই আইপিএল স্থগিত হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) পর এবার মঙ্গলবার কোভিড হানা দেয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। করোনা আক্রান্ত হন বঙ্গজ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও দিল্লির স্পিনার অমিত মিশ্র। এর পরেই গোটা হায়দরাবাদ টিম চলে যায় আইসোলেশনে। প্রথমে শোনা যাচ্ছিল, এদিনের হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ভেস্তে যেতে পারে। পরে জানা যায় যে, সাতদিনের জন্য নাকি আইপিএ স্থগিত হতে চলেছে। কিন্তু সংবাদ সংস্থা এএনআই বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লাকে উদ্ধূত করে জানিয়েছে যে, এই মরসুমের জন্যই আইপিএল ভেস্তে গেল। আর এই কথাতেই মান্যতা দিল আইপিএল। তারা টুইট করে জানিয়ে দিল, অবিলম্বে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Nwas - Zee news bangla