Posts

Showing posts with the label খেলা

COVID-19 হানায় স্থগিত হয়ে গেল এই মরসুমের IPL 2021

Image
  নিজস্ব প্রতিবেদন:  করোনার (COVID-19) ধাক্কায় আইপিএল আপাতত স্থগিত হয়ে গেল। এমনটাই খবর এই মুহূর্তে। কোভিড (COVID-19) ধাক্কায় রীতিমতো দুলছিল আইপিএল। অবশেষে করোনার থাবাতেই আইপিএল স্থগিত হয়ে গেল।  কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) পর এবার মঙ্গলবার কোভিড হানা দেয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। করোনা আক্রান্ত হন বঙ্গজ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও দিল্লির স্পিনার অমিত মিশ্র। এর পরেই গোটা হায়দরাবাদ টিম চলে যায় আইসোলেশনে। প্রথমে শোনা যাচ্ছিল, এদিনের হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ভেস্তে যেতে পারে। পরে জানা যায় যে, সাতদিনের জন্য নাকি আইপিএ স্থগিত হতে চলেছে। কিন্তু সংবাদ সংস্থা এএনআই বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লাকে উদ্ধূত করে জানিয়েছে যে, এই মরসুমের জন্যই আইপিএল ভেস্তে গেল। আর এই কথাতেই মান্যতা দিল আইপিএল। তারা টুইট করে জানিয়ে দিল, অবিলম্বে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Nwas - Zee news bangla

পেলেকে টপকে সর্বাধিক গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Image
 পেলেকে টপকে ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো  রোনাল্ডো। রবিবার রাতে সেরি-আতে কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে ৩-১ গোলে জেতান রোনাল্ডো। এই হ্যাটট্রিকের সঙ্গেই ক্লাব ও দেশ মিলিয়ে তিনি পৌঁছে গেলেন ৭৭০ গোলে. সরকারি ভাবে পেলের ছিল ৭৬৭ গোল। এর পরেই ইনস্টাগ্রামে পেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন CR7। পেলেও দুজনের ছবি পোস্ট করে দিলেন আবেগঘন উত্তর।  সরকারি হিসেবে পেলেকে পেরিয়ে রোনাল্ডো জানান যে তিনি আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি আরও বলেন, যে পেলের কথা শুনে তিনি বড় হয়েছিলেন, তিনি স্বপ্নেও ভাবেননি যে এমন একটি দিন আস্তে পারে তাঁর জীবনে। ক্লাবের হয়ে রোনাল্ডো করেন ৬৬৮ গোল এবং পর্তুগালের জার্সিতে ১০২ বার বল বিপক্ষের জালে পাঠিয়েছে।     ক্লাবের হিসেবে ৫ টি গোল স্পোর্টিং লিসবনের হয়ে, ১১৮ টি গোল ম্যান ইউ এর হয়ে, রিয়েল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল ও বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৯৫ টি গোল করেন তিনি। পেলের সরকারি হিসেবে দেশের হয়ে ৭৭ টি ও...

ওয়ার্নার-মণীশের দাপটে ধোনিদের বিরুদ্ধে হায়দরাবাদ ১৭১/৩

Image
  মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিলেন ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৫৫ বলে ৫৭ রানের সাবধানী ইনিংস খেললেন অধিনায়ক ওয়ার্নার। সেই তুলনায় বিধ্বংসী ব্যাটিং করলেন মণীশ পাণ্ডে। ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। দল থেকে বাদও পড়েছিলেন। বুধবার সেই মণীশ ৪৬ বলে ৬১ রান করলেন। চেন্নাইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ তুলল ১৭১/৩।   বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও এদিন অহেতুক ঝুঁকি নেননি ওয়ার্নার। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। অন্যদিকে ৫টি চার ও একটি ছক্কা মেরেছেন মণীশ। শেষ দিকে চালিয়ে খেলে মাত্র ১০ বলে অপরাজিত ২৬ রান করলেন কেন উইলিয়ামসন। ৪টি চার ও একটি ছক্কা, সংক্ষিপ্ত ইনিংসে কেন দেখিয়ে দিলেন কীরকম ছন্দে রয়েছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল দেশ, তখন রাজধানী দিল্লিতে আজ, বুধবার থেকে শুরু হল আইপিএল পর্ব। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লির ফিরোজ শাহ কোটলায় দুই দলেরই ঈর্ষণীয় রেকর্ড। দুই দলই এই মাঠে (বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) আইপিএ...