Posts

Showing posts with the label করোনা

ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল ডেল্টা প্লাস রূপ

Image
ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল করোনার ডেল্টা প্লাস রূপ। উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রথম ডেল্টা প্লাসের হদিশ মিলল।   রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নুমনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা রূপেরও হদিশ মিলেছে বলে ত্রিপুরার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। শুক্রবারই উত্তরপ্রদেশে দু’জনের দেহে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশের ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্নাটক এবং হরিয়ানা। এই তালিকায় এ বার নতুন সংযোজন ত্রিপুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনার এই রূপকে ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে। ত্রিপুরায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে ৫৭৪ জনের।  

বিশেষ ‘কর্মী ট্রেনে’ পুলিশকে যাতায়াতের আর্জি জানিয়ে চিঠি

Image
  সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে শহর ও শহরতলির লোকাল ট্রেন। বাসও চলছে খুব কম। এর ফলে কলকাতায় ডিউটিতে আসতে মুশকিলে পড়েছেন দূর-দূরান্তের বিভিন্ন জেলায় থাকা কলকাতা পুলিশের কর্মী থেকে সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডেরা। অনেকে ডিউটিতে আসা বন্ধও করে দিয়েছেন। সমস্যার সমাধানে তাঁদের ‘স্টাফ স্পেশ্যাল ট্রেনে’ উঠতে দেওয়ার জন্য রেলকে এ বার চিঠি দিল লালবাজার।   পুলিশ সূত্রের খবর, সোমবার এই আবেদন জানিয়ে শিয়ালদহ এবং হাওড়ার দুই ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে চিঠি লিখেছেন কলকাতা পুলিশের বিশেষ কমিশনার দেবাশিস রায়। চিঠিতে তিনি বলেছেন, পুলিশকর্মীরা সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। বহু পুলিশকর্মী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। তাই তাঁদের পরিচয়পত্র দেখিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া হোক। এর আগে স্বাস্থ্যকর্মীদের ওই বিশেষ ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়ার জন্য রেলকে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। লালবাজার সূত্রের খবর, রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সেখানেই আপাতত ১৪ দিনের জন্য হাওড়া এবং শিয়াল...

পেলেকে টপকে সর্বাধিক গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Image
 পেলেকে টপকে ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো  রোনাল্ডো। রবিবার রাতে সেরি-আতে কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে ৩-১ গোলে জেতান রোনাল্ডো। এই হ্যাটট্রিকের সঙ্গেই ক্লাব ও দেশ মিলিয়ে তিনি পৌঁছে গেলেন ৭৭০ গোলে. সরকারি ভাবে পেলের ছিল ৭৬৭ গোল। এর পরেই ইনস্টাগ্রামে পেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন CR7। পেলেও দুজনের ছবি পোস্ট করে দিলেন আবেগঘন উত্তর।  সরকারি হিসেবে পেলেকে পেরিয়ে রোনাল্ডো জানান যে তিনি আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি আরও বলেন, যে পেলের কথা শুনে তিনি বড় হয়েছিলেন, তিনি স্বপ্নেও ভাবেননি যে এমন একটি দিন আস্তে পারে তাঁর জীবনে। ক্লাবের হয়ে রোনাল্ডো করেন ৬৬৮ গোল এবং পর্তুগালের জার্সিতে ১০২ বার বল বিপক্ষের জালে পাঠিয়েছে।     ক্লাবের হিসেবে ৫ টি গোল স্পোর্টিং লিসবনের হয়ে, ১১৮ টি গোল ম্যান ইউ এর হয়ে, রিয়েল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল ও বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৯৫ টি গোল করেন তিনি। পেলের সরকারি হিসেবে দেশের হয়ে ৭৭ টি ও...

জীবন বাঁচাতে পারে Covid রোগীর, ১ লাখ Portable Oxygen Concentrators কেনার নির্দেশ নমোর

Image
 করোনা উপসর্গ নিয়ে ঘরেই রয়েছেন বহু করোনা রোগী। তাদের অক্সিজেন সঙ্কটের সময়ে জীবন বাঁচাতে পারে একটি যন্ত্র-Portable Oxygen Concentrators।  দেশজুড়েই অক্সিজেনের সঙ্কট চরমে। এরকম এক পরিস্থিতিতে, ১ লাখ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর(Portable Oxygen Concentrators) কিনবে কেন্দ্র। টাকা আসবে PM CARES থেকে। এনিয়ে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী( Narendra Modi) ।   করোনা উপসর্গ নিয়ে ঘরেই রয়েছেন বহু করোনা রোগী। তাদের অক্সিজেন সঙ্কটের সময়ে জীবন বাঁচাতে পারে একটি যন্ত্র-Portable Oxygen Concentrators।  দেশজুড়েই অক্সিজেনের সঙ্কট চরমে। এরকম এক পরিস্থিতিতে, ১ লাখ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর(Portable Oxygen Concentrators) কিনবে কেন্দ্র। টাকা আসবে PM CARES থেকে। এনিয়ে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী( Narendra Modi) । ANI @ANI PM has sanctioned the procurement of 1 lakh Portable Oxygen Concentrators from PM Cares Fund. He instructed that these Oxygen Concentrators should be procured at the earliest & provided in states with high case burden: PMO   পরিবেশ থেকে...

করোনা আক্রান্তদের জন্য বড় সাহায্য, ১০০ টা অক্সিজেন কনসেনট্রেটর দিলেন অক্ষয়-টুইঙ্কল

Image
 কোভিড আক্রান্তের সাহায্যের জন্য এবার হাত বাড়িয়ে দিলেন বলিউডের পাওয়ার কাপল অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না। কোভিড আক্রান্তদের জন্য ১০০টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করলেন তারকা দম্পতি। দেশের ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদায় এবার সরাসরি সাহায্যে এগিয়ে এলেন অক্ষয়-টুইঙ্কল। সোশ্যাল মিডিয়ায় টুইট করে টুইঙ্কল নিজেই জানালেন একথা।  পাশাপাশি ইনস্টাগ্রামেও একই পোস্ট করে, তাঁদের উদ্যোগকে আরও বেশি আকারে ছড়িয়ে দিতে চেয়েছেন মিসেস ফানিবোনস। ফলোয়ারদের অনুরোধ করেছেন, নিজেদের সাধ্যমত এই দুর্দিনে মানুষকে সাহায্য করার, তাঁদের পাশে থাকার। টুইঙ্কল তাঁর ফ্যানেদের সঙ্গে এও শেয়ার করেছেন যে,  তাঁর পরিবারের বেশ কিছু সদস্য অসুস্থ ছিলেন। তাই বেশ কয়েক সপ্তাহ কঠিন পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন তাঁরা। পরিস্থিতি স্বাভাবিক হতেই তিনি ও অক্ষয় নেমে পড়েছেন কোভিড মোকাবিলায়।   বন্ধু গৌতম গম্ভীরের স্ব...

‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম?’ কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

Image
 করোনা মামলায় কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।  আজ অক্সিজেন সঙ্কট ও করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য দরকার মনে করলে আদালত হস্তক্ষেপ করবে।    সেইসঙ্গেই সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, এটা জাতীয় বিপর্যয়।  এখন  রাজনীতির কাজিয়ার সময় নয়।  এখন সকলের উচিত দেশের পাশে দাঁড়ানো।  পাশাপাশি, করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়েও কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট।  এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ‘এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে।’ সর্বোচ্চ আদালত এ-ও মনে করেছে, ‘হাইকোর্টগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম প্রসঙ্গে এদিন অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম? কেন্দ্রের কাছে সেই জবাব তলব করেছে শীর্ষ আদালত। পাশাপাশি, করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের পরিকল্পনাও জানতে চায় আদালত। ‘ভ্যাকসিনেশনই কি করোনা মোকাবিলার...