‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম?’ কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের
করোনা মামলায় কড়া বার্তা দিল সুপ্রিম
কোর্ট। আজ অক্সিজেন সঙ্কট ও করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানিতে
সুপ্রিম কোর্ট জানিয়েছে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য দরকার মনে করলে আদালত
হস্তক্ষেপ করবে।
সেইসঙ্গেই সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই
চন্দ্রচূড় জানান, এটা জাতীয় বিপর্যয়। এখন রাজনীতির কাজিয়ার সময় নয়। এখন
সকলের উচিত দেশের পাশে দাঁড়ানো। পাশাপাশি, করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম
নিয়েও কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট।
এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ‘এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে।’ সর্বোচ্চ আদালত এ-ও মনে করেছে, ‘হাইকোর্টগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম প্রসঙ্গে এদিন অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম? কেন্দ্রের কাছে সেই জবাব তলব করেছে শীর্ষ আদালত।
পাশাপাশি, করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের
পরিকল্পনাও জানতে চায় আদালত। ‘ভ্যাকসিনেশনই কি করোনা মোকাবিলার একমাত্র
উপায়? ‘সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কী?’ সলিসিটর জেনারেলের
কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। আদালত এদিন মনে করিয়ে দেয়, ‘এখন জাতীয় সঙ্কট, কোর্ট রাজনৈতিক তরজার জায়গা নয়। আমাদের সকলকে দেশকে সাহায্য করা উচিত।’

Comments
Post a Comment