Posts

Showing posts with the label দেশ

ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল ডেল্টা প্লাস রূপ

Image
ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল করোনার ডেল্টা প্লাস রূপ। উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রথম ডেল্টা প্লাসের হদিশ মিলল।   রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নুমনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা রূপেরও হদিশ মিলেছে বলে ত্রিপুরার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। শুক্রবারই উত্তরপ্রদেশে দু’জনের দেহে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশের ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্নাটক এবং হরিয়ানা। এই তালিকায় এ বার নতুন সংযোজন ত্রিপুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনার এই রূপকে ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে। ত্রিপুরায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৬৯। মৃত্যু হয়েছে ৫৭৪ জনের।  

বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র ভোট বিবরন

Image
জয়ী প্রাথী - অশোক কীতনীয়া  বনগাঁ উত্তর বিধানসভা West Bengal-Bangaon Uttar Result Status O.S.N. Candidate Party EVM Votes Postal Votes Total Votes % of Votes 1 ASHOK KIRTANIA Bharatiya Janata Party 96676 1085 97761 47.65 2 PIJUSH KANTI SAHA Communist Party of India (Marxist) 13780 271 14051 6.85 3 SHYAMAL ROY All India Trinamool Congress 86403 870 87273 42.54 4 SUNITI MALLICK Bahujan Samaj Party 1078 4 1082 0.53 5 ARPITA MONDAL Amra Bangalee 423 2 425 0.21 6 SHYAMSUNDAR HALDAR SOCIALIST UNITY CENTRE OF INDIA (COMMUNIST) 226 2 228 0.11 7 SUBRATA BISWAS Bahujan Mukti Party 140 1 141 0.07 8 ARABINDA BISWAS Independent 320 1 321 0.16 9 DINESH DAS Independent 1478 2 1480 0.72 10 SUBHASIS BISWAS Independent 578 2 580 0.28 11 NOTA None of the Above 1818 15 1833 0.89 Total   202920 2255 205175

বিজয় মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

Image
  আগামী ২ মে পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন এবং তার পরেও কোনও বিজয়মিছিল বা বিজয় সমাবেশ করা যাবে না। গত এক সপ্তাহ ধরে সারা দেশে অত্যন্ত দ্রুত হারে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যাবৃদ্ধির প্রেক্ষিতে ওই সব বিজয়মিছিল ও সমাবেশের উপর মঙ্গলবার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় কী কী থাকবে, তা মঙ্গলবারই সবিস্তারে ঘোষণা করা হবে।  পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা ভোট হয়েছে অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরীতে। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ২ মে। গত কয়েক দিন ধরেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল, ফলাফল ঘোষণার পর বিজয়মিছিল বা সমাবেশ বন্ধ করা হোক। না হলে সংক্রমণ আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। করোনা পরিস্থিতিতেও নিয়মিত জনসভা করে গিয়েছেন রাজনৈতিক নেতারা। হাজার হাজার মানুষের জমায়েতে হাতেগোনা কয়েক জনের মুখেই মাস্ক দেখা গিয়েছে। দেশে সংক্রমণ যখন লাগামহীন ভাবে বেড়ে চলেছে, সেই সময় নির্বাচনী সভা নিয়ে নির্বাচন কমিশনের এমন ‘গা ছাড়া’ মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার তা নিয়ে কমিশনকে তুলোধনা করে মাদ্রাজ হা...