Posts

শতবর্ষে সত্যজিৎ রায়: আজও কেন এই নামের কোনও উত্তরসূরি নেই বাংলা সিনেমায়?

Image
   ১৯৫৫ সালের ২৬ আগস্ট যদি বাংলা সিনেমার নবজন্মের দিন হয়, তাহলে ১৯২০ সালের ২ মে তারিখটা হচ্ছে সেই নবজন্মদাতার জন্মদিন! বাংলা সিনেমা যাঁর হাত ধরে এখনও পর্যন্ত এগিয়ে চলেছে। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চিত্রভাবনাকে ডিঙিয়ে যাওয়ার কোনও দীর্ঘ চেহারার মানুষ এখনও চোখে পড়ছে না। শুধু চিত্র ভাবনা বলছি কেন, তাঁর মতো গভীর সমাজ সচেতনতা, দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে সোচ্চার এত স্পষ্ট ভাবে রাজনীতির উচ্চারণ, জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার অনুকরণীয় ভঙ্গি, এখন আর দেখছি কোথায়! আজকের অনেকেই হয়তো বলবেন, পুরনো কাসুন্দি ঘেঁটেই আপনারা প্রবীণরা আনন্দ পান। নতুনদের মধ্যে কোনও প্রতিভা দেখতে পান না! ছবির কারিগরি কৌশল বদলে যাচ্ছে, সমাজের কাঠামো ভেতর থেকে ঘুন ধরে গেছে, রাজনৈতিক দেউলিয়াপনা এখন জীবনকে বিষময় করে তুলছে, এই কঠিন সময়ে আবার একজন সত্যজিৎকে কি সত্যিই দরকার? হ্যাঁ, দরকার, শিরদাঁড়া সোজা রেখে বজ্রগম্ভীর স্বরে যিনি সাদাকে সাদা, কালোকে কালো বলার হিম্মত রাখবেন। কই, এখন এমন একজনও কি কলকাতার ফিল্ম মহলে আছেন, যিনি আজকের অসহনীয় সত্যটাকে সেলুলয়েডে তুলে আনতে পারেন? নেই, দুর্ভাগ্...

ফের চিনকে ধাক্কা অস্ট্রেলিয়ার, জাতীয় নিরাপত্তার স্বার্থে বাতিল হতে পারে বন্দর চুক্তি

Image
 করোনা মহামারীর দাপটে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের তাবড় দেশ যখন এই মারণরোগের মোকাবিলায় ব্যস্ত, তখন নিজের সামরিক ও কৌশলগত লক্ষ্যের দিকে দ্রুত এগোচ্ছে চিন (China)। ফলে রীতিমতো চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। তাই টানাপোড়েন বাড়িয়ে এবার বেজিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে ক্যানবেরা।   অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সময় ডারউইন বাণিজ্যিক ও সামরিক বন্দরটি ‘ল্যান্ডব্রিজ’ নামের একটি চিনা সংস্থাকে লিজ দেয় দেশটি। পরে জানা যায় যে, সংস্থাটির মালিক ধনকুবের ইয়ে চ্যাং লালফৌজের অত্যন্ত ঘনিষ্টমহলে রয়েছেন। প্রশান্ত মহাসাগরের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় অবস্থিত ওই বন্দর চিনা সংস্থাকে লিজ় দেওয়া নিয়ে প্রবল অসন্তোষ জানিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে সে কথা তিনি জানিয়েওছিলেন। এই খবর প্রকাশ্যে আসতেই দেশের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। লিজ বাতিল করার দাবি জোরাল হচ্ছে। ফলে চাপের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। রয়টার্স সূত্রে খবর, অস্ট্রেলিয়ার জাতীয়...

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন বিল ও মেলিন্ডা গেটস, টুইটারে জানালেন কারণ

Image
দীর্ঘ ২৭ বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন বিল গেটস (Bill Gates) ও মেলিন্ডা গেটস! প্রতিপত্তি, নাম, যশ, খ্যাতি- কী নেই গেটস পরিবারের। কিন্তু আর একসঙ্গে সংসার করা হচ্ছে না তাঁদের। আর সম্ভবত এটাই বিশ্বের সবচেয়ে দামী বিবাহ বিচ্ছেদের নজির হতে চলেছে।   ১৯৮৭ সালে মাইক্রোসফটে (Microsoft) থাকাকালীন প্রথমবার মেলিন্ডার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিলের। তার কিছু পরই হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেন তাঁরা। ১৯৯৪ সালে দম্পতি হিসেবে নতুন ইনিংস শুরু করেছিলেন তাঁরা। সেই দীর্ঘ বৈবাহিক জীবনেই এবার ইতি টানছেন তাঁরা। মঙ্গলবার টুইট করে একটি বিজ্ঞপ্তিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন গেটস দম্পতি। লেখেন, “২৭ বছরেরও বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তিন প্রতিভাবান সন্তান রয়েছে আমাদের। আর একটা প্রতিষ্ঠান আছে যা বিশ্বজুড়ে সাধারণ মানুষের জন্য কাজ করে। এই প্রতিষ্ঠানের জন্য আগের মতোই একসঙ্গে কাজ চালিয়ে যাব। কিন্তু দম্পতি হিসেবে আর একসঙ্গে বুড়ো হতে পারব না আমরা। আপাতত আমাদের একে অন্যের থেকে দূরত্ব বজায় রাখা ও প্রাইভেসিকে গুরুত্ব দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি।” প্রসঙ্গত, বছর দুয়েক আগেই বিবাহ বিচ্ছেদ ঘটেছিল আমা...

COVID-19 হানায় স্থগিত হয়ে গেল এই মরসুমের IPL 2021

Image
  নিজস্ব প্রতিবেদন:  করোনার (COVID-19) ধাক্কায় আইপিএল আপাতত স্থগিত হয়ে গেল। এমনটাই খবর এই মুহূর্তে। কোভিড (COVID-19) ধাক্কায় রীতিমতো দুলছিল আইপিএল। অবশেষে করোনার থাবাতেই আইপিএল স্থগিত হয়ে গেল।  কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) পর এবার মঙ্গলবার কোভিড হানা দেয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। করোনা আক্রান্ত হন বঙ্গজ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও দিল্লির স্পিনার অমিত মিশ্র। এর পরেই গোটা হায়দরাবাদ টিম চলে যায় আইসোলেশনে। প্রথমে শোনা যাচ্ছিল, এদিনের হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ভেস্তে যেতে পারে। পরে জানা যায় যে, সাতদিনের জন্য নাকি আইপিএ স্থগিত হতে চলেছে। কিন্তু সংবাদ সংস্থা এএনআই বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লাকে উদ্ধূত করে জানিয়েছে যে, এই মরসুমের জন্যই আইপিএল ভেস্তে গেল। আর এই কথাতেই মান্যতা দিল আইপিএল। তারা টুইট করে জানিয়ে দিল, অবিলম্বে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Nwas - Zee news bangla

বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র ভোট বিবরন

Image
জয়ী প্রাথী - অশোক কীতনীয়া  বনগাঁ উত্তর বিধানসভা West Bengal-Bangaon Uttar Result Status O.S.N. Candidate Party EVM Votes Postal Votes Total Votes % of Votes 1 ASHOK KIRTANIA Bharatiya Janata Party 96676 1085 97761 47.65 2 PIJUSH KANTI SAHA Communist Party of India (Marxist) 13780 271 14051 6.85 3 SHYAMAL ROY All India Trinamool Congress 86403 870 87273 42.54 4 SUNITI MALLICK Bahujan Samaj Party 1078 4 1082 0.53 5 ARPITA MONDAL Amra Bangalee 423 2 425 0.21 6 SHYAMSUNDAR HALDAR SOCIALIST UNITY CENTRE OF INDIA (COMMUNIST) 226 2 228 0.11 7 SUBRATA BISWAS Bahujan Mukti Party 140 1 141 0.07 8 ARABINDA BISWAS Independent 320 1 321 0.16 9 DINESH DAS Independent 1478 2 1480 0.72 10 SUBHASIS BISWAS Independent 578 2 580 0.28 11 NOTA None of the Above 1818 15 1833 0.89 Total   202920 2255 205175

করোনা হাসপাতাল হচ্ছে শহরের দুই সেফ হোম

Image
  যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের পরে নিউ টাউনের হজ হাউসকেও কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। দু’টিই এত দিন সেফ হোম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কিশোর ভারতী স্টেডিয়ামের সেফ হোম পরিচালনা করছিল কলকাতা পুরসভা। অন্য দিকে, হজ হাউসের সেফ হোম রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে চলত। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম মঙ্গলবার বলেন, ‘‘হজ হাউসের সেফ হোমকে ৩০০ শয্যার কোভিড হাসপাতালে পরিণত করা হবে। আপাতত ১০০টি শয্যা থাকবে সেখানে। পরে ধাপে ধাপে আরও ২০০টি শয্যার ব্যবস্থা করা হবে।’’ করোনা আক্রান্ত আশঙ্কাজনক রোগীরা যাতে পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট পেতে পারেন, তার পুরো ব্যবস্থা থাকছে। হজ হাউসের কোভিড হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকছে চার্নক হাসপাতাল। হজ হাউস সূত্রের খবর, আজ বুধবার সেখানকার একাংশ চার্নক হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা বলেন, ‘‘১ মে থেকে হজ হাউসে কোভিড হাসপাতাল চালু করার ব্যাপারে আমরা আশাবাদী। প্রথম ১০০টি শয্যার মধ্যে ২০টি শয্যা আইসিইউয়ে থাকবে। বাকি ৮০টি হবে সাধারণ শয্যা।’’ স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘কোভিড রোগ...

মাস্ক নেই, সুরক্ষা বিধি না মানায় ২১ জনকে আটক করল বনগাঁ পুলিশ

Image
 সতর্ক করে লাভ হয়নি। এ বার থানায় নিয়ে গিয়ে আটক করা হল করোনা সুরক্ষা বিধি লঙ্ঘনকারীদের। মাস্ক না পরায় বুধবার ২১ জনকে আটক করল বনগাঁ পুলিশ। বুধবার বনগাঁ থানার এসডিপিও অশেষবিক্রম দস্তিদার এবং আইসি সূর্যশেখর মণ্ডলের নেতৃত্বে করোনা সুরক্ষাবিধি অভিযান চালানো হয় বনগাঁয়। মাস্ক না পরে রাস্তায় দেখলেই এদিন পথচারীদের ডেকে মাস্ক পরায় পুলিশ। ২১ জনকে আটক করে। অনেককে আবার রাস্তার পাশে নিয়ে গিয়ে কান ধরে ওঠবোস করাতেও দেখা যায় পুলিশকে। এসডিপিও এই অভিযান প্রসঙ্গে বলেন, ‘‘গত তিন দিন ধরেই শহরের এলাকায় ঘুরে ঘুরে করোনা সুরক্ষাবিধি অভিযান চালানো হচ্ছে। প্রথম দিন ডেকে সতর্ক করা হয়েছিল। সুরক্ষা বিধি না মানায়, পরের দিন মাস্ক পরানোও হয়েছিল অনেককে। তাতে অনেকটাই কাজ হয়েছে। তবে যাঁরা তারপরেও মাস্ক পরেননি, তাঁদের আটক করা হয়েছে।’’ অশেষের কথায়, ‘‘রাজ্যে যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে, হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না, তাতে নিজেরা সতর্ক না হলে পরিস্থিতি আরও খারাপ দিকে এগোবে। সে কথা মাথায় রেখেই এই সতর্কতা অভিযান।’’ বস্তুত বনগাঁ-সহ উত্তর ২৪ পরগণা জেলা রাজ্যে সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম কলকা...